নওগাঁর ধামইরহাটে ১৫ বছর বয়সী নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে মিঠু তার ১৫ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় অভিযুক্তের মা ও ভুক্তভোগীর দাদি আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আবুল মঞ্জুর মিঠুকে গ্রেপ্তার করে।
ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন