আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশ্ব ইসলামী আন্দোলনের রাহবার ও ‘কুরআনের পাখি’ খ্যাত শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর ভেটখালী বাজার জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।
দোয়া অনুষ্ঠানে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কুরআনের খেদমতের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন