রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দলের চেয়ারম্যান। এটি ধারাবাহিক বৈঠকের অংশ বলেও জানান তিনি।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: বিডি-প্রতিদিন

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দলের চেয়ারম্যান। এটি ধারাবাহিক বৈঠকের অংশ বলেও জানান তিনি।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: বিডি-প্রতিদিন

আপনার মতামত লিখুন