ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

কুয়েট অধ্যাপক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় ইউটিএলের প্রতিবাদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের অপেক্ষায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার ঘাড়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

ইউটিএলের নেতারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট সদস্যকে প্রকাশ্য সড়কে এভাবে হামলার শিকার করা শুধু ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করার ঘটনা নয়; এর মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকসমাজ এবং নিরাপদ শিক্ষার পরিবেশও গুরুতরভাবে আক্রান্ত হয়েছে। মতপার্থক্য, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা ব্যক্তিগত বিরোধ—কোনো কারণেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।

সংগঠনটি মনে করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ কারণে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে সংগঠনটি। ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক যাতে এমন হামলা ও নিরাপত্তাহীনতার মুখে না পড়েন, সে জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কুয়েট অধ্যাপক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় ইউটিএলের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x