শেখ হাসিনার প্রত্যর্পণসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার দেওয়া সংবাদ সম্মেলনের বিষয়ে ভারতকে স্পষ্ট জবাব দিতে হবে। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন ভিত্তি কী হবে—এসব প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত সফর করা উচিত নয়।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে প্রথমে শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ, সীমান্তে হত্যাকাণ্ডের ন্যায্য সমাধান এবং বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
নাহিদ ইসলাম দাবি করেন, দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে শুধু তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বিচারব্যবস্থা নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন ভিত্তিতে নির্ধারিত হবে, তা স্পষ্ট হওয়ার আগে প্রধানমন্ত্রীর দিল্লি সফর জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
নাহিদ ইসলামের এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন