ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিনহাজ আটক

সারিয়াকান্দিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটক

 বগুড়া  সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে চন্দনবাইশা তদন্তকেন্দ্রের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিনহাজ উদ্দিন (২৯)-কে আটক করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার জোরগাছা মধ্যপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে আদালতের জিআর ওয়ারেন্ট ছিল। তাকে আটক করে থানায় নেওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাবাসীর সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষায় থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিনহাজ আটক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x