নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে মধ্যরাতে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে রাহুল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার নগদ ১৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ পৌর এলাকার গোস্তহাটি মোড় কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।
পুলিশ জানায়, গোস্তহাটি মোড়ে জনৈক জুবায়েরের ফলের দোকানের সামনে অবৈধভাবে মানি ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে তার নাম রাহুল হোসেন (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে বলে পুলিশকে জানান।
ডিবি পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে basa8.com ও bgd33 নামের অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের তথ্য পাওয়া যায়। মোবাইল ফোনে থাকা তথ্য অনুযায়ী, গত চার মাসে ওই দুটি প্ল্যাটফর্মে মোট ৫ লাখ ১৯ হাজার ৬৮০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ সময় তার কাছে থাকা নগদ ১৭ হাজার ৫০০ টাকা অনলাইন জুয়ার অর্থ হিসেবে জব্দ করা হয়। উপস্থিত লোকজনের সামনে তার মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় রাহুল হোসেনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন