ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এসকাফ ফেন্সিডিলসহ আব্দুল মালেক মিল্টন (৪০) নামে এক মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১১ হাজার ১২০ টাকাও জব্দ করা হয়।

জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে আব্দুল মালেক মিল্টন ও আল আমিন (৩৩) নামে দুজনকে পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদের পর আল আমিনের হেফাজত থেকে দুই বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিন জানায়, উদ্ধার করা ফেন্সিডিলগুলো দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তার আরও মাদক শরিফুলের দোকানে রাখা আছে বলে সে পুলিশকে জানায়।

পরে বদলগাছীর জিয়ল গ্রামের শরিফুলের (৩৮) ফ্লেক্সিলোডের দোকানে অভিযান চালানো হয়। দোকানে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে আরও তিন বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরবর্তীতে শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল মালেক মিল্টনের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ির পেছনে একটি গর্তের ভেতর প্লাস্টিকের ব্যাগে রাখা আরও পাঁচ বোতল এসকাফ ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। একই সময় আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল মালেক মিল্টন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে কেনাবেচা করে আসছিলেন।

গ্রেপ্তার তিনজন হলেন—বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল মালেক মিল্টন (৪০), জগন্নাথপুর গ্রামের নুরুল সর্দারের ছেলে আল আমিন (৩৩) এবং জিয়ল গ্রামের কসিমুদ্দিনের ছেলে শরিফুল (৩৮)।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x