ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২; সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলের কাছে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রথম কম্পনের প্রায় ৩০ মিনিটের মধ্যেই তিনটি আফটারশক অনুভূত হয়। এসব পরবর্তী কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ এবং ৬ দশমিক ১।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা বিএনপিবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, মাউমেরে বন্দরে একজন পুরুষ ও একজন নারীসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ভূমিকম্পের পর স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ফুটেজে বন্দরসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। মাউমেরে অঞ্চলের আশপাশের এলাকাগুলোও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সৈকত ও নদীর তীর থেকে দূরে সরে গিয়ে নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২; সুনামি সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x