শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
নতুন ভবন চালু হওয়ার পর হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। ১৫ তলা ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে।
ভবনের ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রাখা হয়েছে। এছাড়া রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন।
দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্দেশ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির নতুন ভবনের উদ্বোধন করলেন।
সূত্র: ইনকিলাব।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন