আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আল্লামা সাঈদী দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। শহরের মঞ্চ থেকে শুরু করে গ্রামের ধুলোমাখা মাঠ পর্যন্ত তিনি মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং কুরআনের দিকে মানুষকে আহ্বান করে গেছেন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়েও তার কার্যক্রম বিস্তৃত ছিল।
তিনি বলেন, মানুষের ভালোবাসাই আল্লামা সাঈদীকে তাফসিরের ময়দান থেকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে গিয়েছিল। সংসদ সদস্য হিসেবে তিনি ধর্মীয় মূল্যবোধ, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেছেন। সংসদে স্পিকারের সামনে মাথা নত করে প্রবেশের যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর একান্ত প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের ওপর যেমন জুলুম-নির্যাতন নেমে এসেছে, আল্লামা সাঈদীকেও তেমনি নির্মম জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা এবং তার ওপর চালানো জুলুমের প্রতিবাদে অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিলেন।
তিনি বলেন, সেই সময় রাজপথ রক্তে রঞ্জিত হলেও মানুষের হৃদয় থেকে আল্লামা সাঈদীর প্রতি অকৃত্রিম ভালোবাসা মুছে ফেলা সম্ভব হয়নি।
সূত্র: যুগান্তর।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন