ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসের আগের দিন দিল্লির ছয় স্থানে বোমা হামলার হুমকি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের এক দিন আগে রাজধানী দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্টসহ রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। কোথাও ইমেইলের মাধ্যমে, আবার কোথাও ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে।

হুমকির খবর পাওয়ার পর দ্রুত তৎপর হয় দিল্লি পুলিশ, দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল। বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকেই বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। পরবর্তী সময়ে হুমকিগুলো ভুয়া বলে মনে করা হচ্ছে বলে জানানো হয়েছে।

শুক্রবার সকালে ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি আসে। আদালত সূত্রে জানা যায়, বিষয়টি জানার পর হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তার স্বার্থে আদালত চত্বরে শুরু হয় তল্লাশি। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাশাপাশি প্রশিক্ষিত কুকুর দিয়ে পুরো এলাকা পরীক্ষা করা হয়।

দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব আইনজীবী কুণাল একটি সংবাদ সংস্থাকে বলেন, হুমকিটি ভুয়া বলেই মনে হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে আদালত চত্বরের প্রতিটি অংশ পরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে কোনো হুমকি নেই বলেও তিনি জানান।

হাইকোর্ট ছাড়াও দিল্লির আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনায় একই ধরনের বোমা হামলার হুমকি পৌঁছায়। দিল্লি দমকল বিভাগের তথ্য অনুযায়ী, জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, সাকেতের জেলা প্রশাসকের কার্যালয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং দিল্লি ক্যান্টনমেন্টের মহকুমা শাসকের কার্যালয়ে এসব হুমকি দেওয়া হয়।

হুমকির খবর পাওয়ার পর প্রতিটি স্থানে দমকলের গাড়ি পাঠানো হয়। পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুরের দল বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নিরাপত্তা আরও জোরদার করা হয়। তবে কোথাও তল্লাশি চালিয়ে বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

দিল্লি হাইকোর্টে পাঠানো ইমেইলে দুপুর ২টা ১১ মিনিটে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এরপর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়। একই সময়ে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় ও বিমানবন্দরেও বাড়ানো হয় নিরাপত্তা।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েক দিন ধরেই দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আগামী ১৫ আগস্ট লালকেল্লা থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। এ কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগে থেকেই বাড়তি নজরদারি চলছে।

এর মধ্যেই একই দিনে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে তল্লাশির পর কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া না যাওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, হুমকিগুলোর উৎস শনাক্তের চেষ্টা চলছে। একই ব্যক্তি কিংবা একই গোষ্ঠী এসব হুমকির পেছনে রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ইমেইল ও ফোনের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতেও দিল্লির মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি এসেছিল। সে সময়ও নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্ব দিয়ে তল্লাশি চালায়। তবে সেখান থেকেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

স্বাধীনতা দিবসের আগের দিন দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় পরপর বোমা হামলার হুমকি আসায় রাজধানীর নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত হুমকিগুলো ভুয়া বলেই মনে করা হচ্ছে, তারপরও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

স্বাধীনতা দিবসের আগের দিন দিল্লির ছয় স্থানে বোমা হামলার হুমকি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x