পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার সংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে।
বিস্ফোরণের পর আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড়ির মালিক ইমন সরদার বলেন, তার বসতঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
সূত্র: যুগান্তর

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন