সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনের সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। বাড়িটির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি ওই সড়ক দিয়ে পায়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
সকাল থেকেই ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের উপস্থিতি দেখা যায়। পাশাপাশি উৎসুক মানুষেরও ভিড় ছিল সেখানে।
এর মধ্যে সকাল সোয়া ১০টার দিকে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিরানগরে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্ণব দাস যুবলীগের সদস্য। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন