ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাব: ধর্মমন্ত্রী

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

তিনি বলেন, হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী। তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এটি ইসলামের মৌলিক আকিদাগুলোর একটি এবং প্রত্যেক মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি।

শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে ধর্মমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, এ সম্মেলনের চেতনা শুধু উলামায়ে কেরামের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি প্রতিটি তাওহীদী মুসলমানের ঈমানি চেতনার সঙ্গে সম্পৃক্ত। আকিদা-ই-খতমে নবুওয়তের বিষয়ে তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সম্মেলন থেকে উলামায়ে মাশায়েখের পক্ষ থেকে সরকারের কাছে যেসব যৌক্তিক ও ঈমানি দাবি জানানো হয়েছে, সেগুলো বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে এবং ব্যক্তিগতভাবেও সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তিনি, ইনশাআল্লাহ।

ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং উলামায়ে কেরামের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী তারেক রহমানও উলামায়ে কেরামের প্রতি আন্তরিক। সরকার তাদের গুরুত্বপূর্ণ ও ঈমানি দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে সরাসরি উপস্থিত থাকার ইচ্ছা ছিল তাঁর। তবে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি সম্মেলনে উপস্থিত হতে পারেননি। এ কারণে লিখিত বক্তব্য ও বার্তা পাঠিয়েছেন তিনি। একই সঙ্গে আয়োজকদের প্রতি সম্মান ও শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, এই সম্মেলন তাঁর জন্য অত্যন্ত আবেগের। অসুস্থতার মধ্যেও দেশের শীর্ষ উলামায়ে কেরামের এ আয়োজনে যুক্ত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। পাশাপাশি সম্মেলনে উপস্থিতদের কাছে তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করেন। 

সূত্র: ইনসাফ ২৪।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাব: ধর্মমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x