ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আলীকদমে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংগ্রহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৬ খ্রি.) বিকেল ৩টা ৩০ মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন ১নং সদর ইউনিয়নের পানবাজারস্থ মহিউচ্ছুন্নাহ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসা হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলীকদম উপজেলা বিএনপি জাবেদ রেজা গ্রুপের উদ্যোগে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুক আহমেদ, সাবেক আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুলফিকার আলী ভুট্টো, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম, সাবেক সভাপতি, আলীকদম সদর ইউনিয়ন বিএনপি, জনাব মারুফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা যুবদলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নানাস্তরের নেতাকর্মী এবং মাদ্রাসা ছাত্রসহ মোট ১২০ থেকে ১৫০ জন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহিউচ্ছুন্নাহ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা কলিম উল্লাহ। উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে দেশ ও জনগণের শান্তি ও উন্নতি কামনা করা হয়।

আয়োজকরা জানান, দোয়া ও মিলাদ মাহফিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আলীকদমে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x