ভোলার মনপুরায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মনপুরা উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নসহ দলের নেতাকর্মী ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, সহসভাপতি আঃ খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম ফরাজি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন ও ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন মেম্বার।
এছাড়া উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আঃ রহিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন।
মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার এবং মনপুরা উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মোঃ সিহাব উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন। তারা তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন