ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ভেড়ামারায় মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় টিভি মেকানিকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত টিভি মেকানিক গোলাম হায়দার (৫৮) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে হামলার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

গোলাম হায়দার ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় ৪৫ বছর ধরে ভেড়ামারা পৌরসভার দক্ষিণ রেলগেট বোর্ড স্কুলের সামনে টিভি মেরামতের কাজ করতেন গোলাম হায়দার। প্রতিদিনের মতো বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি দোকান খুলতে সেখানে যান। দোকানের শাটার খোলার সময় পেছন দিক থেকে ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি তার ওপর হামলা চালায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের হাতে হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ছিল। তারা গোলাম হায়দারের মাথায় ৭-৮টি আঘাত করে। এতে তার ডান পায়ের নিচের অংশ ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

গোলাম হায়দারের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ বলেন, তার বাবাকে পেছন থেকে ৩-৪ জন মুখোশধারী হামলাকারী আক্রমণ করেছে। তারা হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ব্যবহার করেছে। এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তিনি।

তিনি আরও জানান, রোববার লাশের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হবে। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বৃহস্পতিবার মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় আহত গোলাম হায়দার ঢাকায় মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ভেড়ামারায় মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় টিভি মেকানিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x