ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

সাফের শুরুতেই কঠিন সমীকরণে বাংলাদেশ

সাফের শুরুতেই কঠিন সমীকরণে বাংলাদেশ
সাফের শুরুতেই কঠিন সমীকরণে বাংলাদেশ

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শুরুতেই প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূল কারণ সাফের সূচি ও ফিফা উইন্ডোর মধ্যে তৈরি হওয়া ব্যবধান।

আগামী ৯ থেকে ১৭ নভেম্বর ফিফা উইন্ডো রয়েছে। কিন্তু সাফের প্রথম চার দিন, অর্থাৎ ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সময় ফিফা উইন্ডোর আওতায় পড়ছে না। ফলে ওই সময়ে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলো বাধ্য নয়। তাই হামজা ও শমিতের ক্লাব যদি ফিফা উইন্ডোর বাইরের সময়ে তাদের খেলার অনুমতি না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের করার কিছু থাকবে না।

হামজা চৌধুরী লেস্টার সিটি ছাড়তে পারেন—এমন আলোচনা চলছে। ইংলিশ ক্লাবটির সঙ্গে তার ১৬ বছরের সম্পর্কের ইতি ঘটতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমনের পর লেস্টার এবার ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে।

হামজা শেষ পর্যন্ত অন্য কোনো ক্লাবে যোগ দিলে সাফের সময়ে ফিফা উইন্ডোর বাইরে থাকা সূচিতে নতুন ক্লাব তাকে জাতীয় দলের জন্য ছাড়বে কি না, সেটি নিয়েও অনিশ্চয়তা থাকবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন শমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগের কাভ্যালরি এফসির সঙ্গে তার তিন বছরের অধ্যায় শেষ হয়েছে। শমিতের নতুন ক্লাবের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে ফিফা উইন্ডোর বাইরে ক্লাবের সূচি থাকলে সাফের শুরুতে তাকে পাওয়া নিয়েও সমস্যা তৈরি হতে পারে।

এমনকি ফিফা উইন্ডোর বাইরে নতুন ক্লাবের কোনো ম্যাচ না থাকলেও, নিয়ম অনুযায়ী ক্লাব যদি সাফের শুরুর ম্যাচগুলোতে হামজা ও শমিতকে ছাড়তে রাজি না হয়, তাহলে বাংলাদেশের প্রথম দিকের ম্যাচগুলোতে তাদের পাওয়া যাবে না। সেক্ষেত্রে অভিজ্ঞ এই দুই মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে লাল-সবুজের দলকে।

পরীক্ষিত ও উচ্চপ্রোফাইল এই দুই ফুটবলারকে ছাড়া সাফের শুরুতেই বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাদের অনুপস্থিতি দলের কৌশলেও বড় প্রভাব ফেলবে। বিশেষ করে গ্রুপ পর্বে নকআউট নিশ্চিত করতে পূর্ণ পয়েন্ট অর্জন গুরুত্বপূর্ণ হলে হামজা-শমিতকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশ ২০০৩ সালে একবারই সাফ চ্যাম্পিয়ন হয়েছে। ২৩ বছর পর ঘরের মাঠে আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সাফে খেলতে নামবে দলটি। প্রবাসী ফুটবলারদের ঘিরে যে আশার সৃষ্টি হয়েছে, তারা যদি শুরু থেকেই মাঠে না থাকেন, তাহলে বাংলাদেশের সাফ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা আসতে পারে।

তবে হামজা ও শমিতের খেলা নিয়ে বাফুফে কর্মকর্তারা আপাতত খুব বেশি উদ্বিগ্ন নন। বাফুফে সূত্রে জানা গেছে, বিদেশি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দুজনকেই খেলানোর চেষ্টা করা হবে। নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোর বাইরে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে না চাইলে সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই প্রস্তুতি নেবে বাংলাদেশ।

সাফের শুরুতে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করেনি সাফ কর্তৃপক্ষ। তবে ৯ নভেম্বরের আগে গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত নাও হতে পারে। এ কারণে বাফুফের প্রত্যাশা, দু-একটি ম্যাচে হামজা ও শমিতকে না পেলেও টুর্নামেন্টের বাকি সময়ে তাদের পুরোপুরি পাওয়া যেতে পারে।

তবে সাফ শুরু হতে এখনো বেশ সময় বাকি থাকায় বাফুফে আপাতত এই প্রতিযোগিতা নিয়ে বেশি ভাবছে না। তাদের মূল মনোযোগ আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে ঘিরে। আগামীকাল সোমবারের মধ্যে বাংলাদেশ আসিয়ান কাপে অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

জানা গেছে, আসিয়ান কাপে বাংলাদেশের অংশ না নেওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ সেখানে খেললে ঘরের মাঠে কিংবা কিরগিজস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে না লাল-সবুজের প্রতিনিধিরা। আর সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিদেশি লিগে খেলা হামজা, শমিতসহ সব প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে বাফুফে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

সাফের শুরুতেই কঠিন সমীকরণে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
সাফের শুরুতেই কঠিন সমীকরণে বাংলাদেশ
0:00 0:00
1.0x