ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

ডারউইন টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ একের পর এক উইকেট তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিশেষ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সকে আউট করে চতুর্থ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট পূর্ণ হয় মিরাজের। একই সঙ্গে এই প্রতিযোগিতায় ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল অর্জন করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগে এই কৃতিত্ব ছিল মাত্র চারজনের। তারা হলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস। পঞ্চম ক্রিকেটার হিসেবে এবার এই তালিকায় যুক্ত হলেন মিরাজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২ ম্যাচে মিরাজের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। ব্যাট হাতে তাঁর রান ১৪৩৬। এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রথম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজ হলেন বাংলাদেশের দ্বিতীয় বোলার, যিনি এই কীর্তি অর্জন করলেন।

চলমান টেস্টেও দুর্দান্ত ছন্দে আছেন মিরাজ। তৃতীয় দিনে বল ও ক্যাচের সমন্বয়ে স্টিভেন স্মিথকে ফেরান তিনি। এরপর চতুর্থ দিনে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে আউট করেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন এই অফস্পিনার।

ব্যাট হাতেও দলের জন্য কার্যকর অবদান রেখেছেন মিরাজ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিং করে বাংলাদেশকে বড় লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারেও এটি মিরাজের প্রথম বড় অর্জন নয়। ৫৯ টেস্টে তাঁর মোট উইকেট ২২৩টি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট পেয়েছেন তিনবার। ব্যাটিংয়ে ২৪.১৭ গড়ে তাঁর সংগ্রহ ২২৯৬ রান।

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের লড়াইয়ে মিরাজ এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা। ব্যাট ও বল—দুই বিভাগেই তাঁর দারুণ পারফরম্যান্সের সঙ্গে এবার যুক্ত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই বিশেষ কীর্তি।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x