কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সোয়া ৯টার দিকে গুলশানে নিজ বাসভবনের সামনে থেকে তার গাড়িবহর কিশোরগঞ্জের পথে যাত্রা শুরু করে। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এটিই তারেক রহমানের প্রথম সফর।
সফরকালে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সোয়া ৩টায় সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সূত্র: আমার দেশ।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন