ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সংগৃহীত

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে মৎস্য অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

পরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আশজাদ, এসডিসির পরিচালক খন্দকার জাহিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন, মৎস্যচাষি গোপাল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দেশের জলাশয়গুলো পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে মৎস্যচাষিদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ করতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা মৎস্য খাতের ওপর নির্ভরশীল। তাই মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভার শেষ পর্বে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x