ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু
সংগ্রহীত

উদ্বোধনের পর বের হওয়া একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। 

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

রবিবার বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার ও জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

উদ্বোধনের পর বের হওয়া একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিবৃন্দ ঐতিহ্যবাহি পৌর পার্ক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

 মৎস্য পক্ষ উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মৎস্য পক্ষ বিষয়ক আলোচনা সভা। সভায় অতিথিরা ছাড়াও মৎস্য চাষি ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলার সফল ১১ জন মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু
0:00 0:00
1.0x