অধিনায়ক নাজমুল ইসলাম শান্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং সিরিজের পরবর্তী টেস্টের জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরেন শান্ত। তিনি জানান, প্রধানমন্ত্রী তাদের জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন এবং তারা সবাই ভালো আছেন কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন।
শান্ত আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফোন করে দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং জয়ে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করে তাদের অভিনন্দন জানিয়েছেন এবং দলের সঙ্গে কথা বলেছেন।
অন্যদিকে, নিখুঁত পারফরম্যান্সের মধ্য দিয়ে ইতিহাস গড়ে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন