ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

নওগাঁ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

রোববার (১৬ আগস্ট) সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যাচাই-বাছাই শেষে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুলাই ২০২৬ মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা প্রযুক্তিগত সহায়তায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই করে সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মোবাইল ফোনের মালিকরা জেলা পুলিশের এ জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে।

জেলা পুলিশের এমন উদ্যোগে হারানো মোবাইল ফিরে পাওয়া সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ইতিবাচক প্রত্যাশা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x