রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের রনসা (ঠকঠকি বাজার) এলাকায় ভাবিচা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ পাঠাগারের ভবন উদ্বোধন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বাস্তবায়নে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, বিএনপি নেতা মোকলেসুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মী, গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি তরুন থাকা অবস্থায় এই পাঠাগারের স্বপ্ন দেখেছি এবং তখনই ৫শতক জমি ক্রয় করি শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের নামে। এখন এটা বাস্তবে রুপ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই পাঠাগার এলাকায় জ্ঞান ভান্ডারে পরিনত হবে বলে মনে করি।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন