ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

সংগ্রহীত

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের পর উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং গ্রেপ্তার নারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়।

আদালতে বিষয়টি উপস্থাপনের পর বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x