ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

কুমিল্লায় রয়েল কক্সের স্লিপার কোচে আগুন, রক্ষা পেলেন সব যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসটিতে থাকা সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ঢাকামুখী লেনে চলার সময় সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় পুলিশ।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। একপর্যায়ে পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। এর মধ্যেই সব যাত্রী বাস থেকে নিরাপদে বের হয়ে আসেন। তবে আগুনের তীব্রতা ছিল অনেক বেশি এবং পুরো বাসটি পুড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা আরেকটি বাসে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

তিনি জানান, ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এসআই মো. ফারুক ইসলাম আরও জানান, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: দৈনিক ইনকিলাব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কুমিল্লায় রয়েল কক্সের স্লিপার কোচে আগুন, রক্ষা পেলেন সব যাত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x