ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বাংলাদেশে আল কায়েদার বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার ওই প্রতিবেদনকে আমলে নিচ্ছে না।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পরিস্থিতি নিয়ে জনগণ সন্তুষ্ট কি না, সেটি জনগণই বলবে। তবে সরকারের পক্ষ থেকে বলা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় প্রয়োজন। সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে বিভিন্ন সংস্কারমূলক কাজ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশে জঙ্গিবাদের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই।

জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল তৈরির চেষ্টা করছে আল কায়েদা। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একিউআইএস একটি খণ্ডিত গোষ্ঠী থেকে ধীরে ধীরে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে বিভিন্ন এলাকায় ছোট ছোট সেলের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সঙ্গে শক্তিশালী লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশে আল কায়েদার বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x