সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট সিনেটর জ্যাকি রোজেন বলেন, নিরপরাধ বেসামরিক মানুষের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডকে যারা সমর্থন করেন বা এর পক্ষে বক্তব্য দেন, তাদের কোনো সরকারি পদে থাকা উচিত নয়। এ কারণে বেন-গভিরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেন-গভিরের বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন রোজেন। তার ভাষ্য, নেতানিয়াহুর উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিষ্কারভাবে জানানো যে এ ধরনের বক্তব্য ইসরাইল সরকারের অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া বক্তব্যে বেন-গভির গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সময় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যার জন্য উৎসাহিত করেন।
তার এই বক্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বেন-গভিরের পদত্যাগের দাবিও আরও জোরালো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন