ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন।

সংগ্রহীত

সাতক্ষীরা, ১৭ আগস্ট: জেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  বিকালে সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  ড. মোঃ মনিরুজ্জামান। 

আরো উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক আলমগীর কবির রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শক।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কলোরোয়া উপজেলা ও শ্যামনগর উপজেলা দল। খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, “যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা প্রশাসকের এ উদ্যোগ প্রশংসনীয়। আগামী দিনে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব।

শ্যামনগরের ফুটবল তারকা আলমগীর কবির রানা বলেন, “এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড় উঠে আসবে। এতে জেলার ফুটবলের মান আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন।

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x