ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মুজিবের ভাস্কর্য জড়িয়ে কান্না করা সুমা বড়ালকে ঘিরে নানা প্রশ্ন

১৫ আগস্ট রাজধানীর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া দুই নারীর একজন সুমা বড়াল। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। অনেকের প্রশ্ন, সুমা বড়াল আসলে কে এবং তার পরিচয় কী—এ নিয়ে নানা আলোচনা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুমা বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমণি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা প্রতুল কুমার বড়ালের মেয়ে। তার ডাকনাম ডলি। তারা দুই বোন ও এক ভাই। তিন ভাইবোনের মধ্যে সুমা সবার ছোট। তার মায়ের নাম সাধনা বড়াল।

চিতলমারী হাসিনা বেগম বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন সুমা বড়াল। পরে বাগেরহাট খানজাহান আলী কলেজ থেকে ডিগ্রি পাস করেন। বর্তমানে তিনি ঢাকায় আইন বিষয়ে পড়াশোনা করছেন। তিনি এখনো অবিবাহিত এবং ভাইয়ের সঙ্গে একই সংসারে থাকেন।

গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা ভাস্কর্য জড়িয়ে ধরে সুমা বড়ালকে কান্না করতে দেখা যায়। ওই ঘটনার একটি ভিডিও তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

এ ছাড়া ওই দিন রাতে সুমা বড়াল ও তার সঙ্গে থাকা আরেক নারী জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত রাজধানীর ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে জনতার তোপের মুখে পড়েন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।

তাদের কর্মকাণ্ডের পর অনেকে ওই দুই নারীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করে তাদের বিচারের দাবি জানিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সুমা বড়ালের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বেশ কিছু ছবি রয়েছে। তিনি ফেসবুকেও এসব ছবি শেয়ার করেছেন। অন্যদিকে, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটকের ঘটনায় তাকে নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বাস্তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা নিয়েও আলোচনা চলছে।

সুমা বড়ালের ভাই লিটন বড়াল বলেন, তাদের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তার বোন সুমা বড়াল বর্তমানে ঢাকার একটি আইন কলেজে পড়াশোনা করছেন।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মুজিবের ভাস্কর্য জড়িয়ে কান্না করা সুমা বড়ালকে ঘিরে নানা প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x