ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ইবিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা প্রশাসন ভবনের সামনে ফ্যাসিস্টবিরোধী মহড়াও দেন।

সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে কর্মসূচিটি শেষ হয়।

বিক্ষোভে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা অংশ নেন।

মিছিলে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও দেশ গড়’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’, ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন বলেন, দেশে এখনো যেসব ফ্যাসিস্ট শিক্ষক অপতৎপরতা চালাচ্ছেন, তাদের দ্রুত গ্রেপ্তার ও চাকরিচ্যুত করতে হবে।

তিনি আরও বলেন, এই সমাবেশের মাধ্যমে স্পষ্ট করে দিতে চাই—ফ্যাসিস্ট শিক্ষক ও নিষিদ্ধ ছাত্রলীগের কোনো জায়গা এই ক্যাম্পাসে থাকবে না। একইভাবে দেশেও তাদের কোনো ঠাঁই হবে না।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ইবিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x