ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গৌরনদীতে সাবেক দুই ছাত্রদল নেতা বিএনপির মূল কমিটিতে পদায়িত

বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবাল এবং সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল বিএনপির মূল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে যুক্ত হন জাফর ইকবাল। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। একই সময়ে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, কেএম আনোয়ার হোসেন বাদল সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ২০০৫ সালে তিনি কলেজটির ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সংগ্রামের পর সাবেক এই দুই ছাত্রনেতাকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গৌরনদীতে সাবেক দুই ছাত্রদল নেতা বিএনপির মূল কমিটিতে পদায়িত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x