তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য তুলনামূলক সহজে বাংলাদেশে ভিসা নিয়ে আসতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক পরিসরে সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেশের ৯০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও শক্তিশালী করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
ড. মিলন বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই। এ কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়েও টিভিইটি শিক্ষার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
কিউএস র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো করতে গবেষণার পরিসর ও মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে আরও বেশি সংযুক্ত করার কথাও বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো ঘাটতি নেই। দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করার পাশাপাশি গবেষণাক্ষেত্রেও সাফল্য অর্জন করছেন। বিদেশে থাকা মেধাবীদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের রয়েছে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য রাখেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন