ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে অটল লেবানন: জোসেফ আউন

ইসরায়েলের সঙ্গে করা ফ্রেমওয়ার্ক চুক্তি থেকে লেবানন সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। চুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখছে লেবানন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসরায়েলের সঙ্গে পরবর্তী দফার আলোচনার প্রস্তুতির সময় আউন এসব কথা বলেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

যুক্তরাষ্ট্র ও লেবাননের সম্পর্ক আরও জোরদারে কাজ করা ‘টাস্কফোর্স ফর লেবানন’-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

আউন জানান, গত ২১ জুলাই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তিনি ফ্রেমওয়ার্ক চুক্তিটি নিয়ে আলোচনা করেছিলেন। ওই সময় তিনি লেবাননের পক্ষ থেকে চুক্তিটি পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন।

তিনি আরও বলেন, ফ্রেমওয়ার্কটিতে কিছু জটিলতা রয়েছে। তবে লেবানন চুক্তি থেকে পিছিয়ে যেতে চায় না, বরং এটিকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

সূত্র: ডন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে অটল লেবানন: জোসেফ আউন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ইসরায়েলের সঙ্গে করা ফ্রেমওয়ার্ক চুক্তি থেকে লেবানন সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। চুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখছে লেবানন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসরায়েলের সঙ্গে পরবর্তী দফার আলোচনার প্রস্তুতির সময় আউন এসব কথা বলেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

যুক্তরাষ্ট্র ও লেবাননের সম্পর্ক আরও জোরদারে কাজ করা ‘টাস্কফোর্স ফর লেবানন’-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

আউন জানান, গত ২১ জুলাই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তিনি ফ্রেমওয়ার্ক চুক্তিটি নিয়ে আলোচনা করেছিলেন। ওই সময় তিনি লেবাননের পক্ষ থেকে চুক্তিটি পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন।

তিনি আরও বলেন, ফ্রেমওয়ার্কটিতে কিছু জটিলতা রয়েছে। তবে লেবানন চুক্তি থেকে পিছিয়ে যেতে চায় না, বরং এটিকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

সূত্র: ডন

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x