ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মাঝসমুদ্রে বিকল মার্কিন যুদ্ধজাহাজ, টেনে নেওয়া হলো ফিলিপাইনে

দক্ষিণ চীন সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’ টানা চার দিন বিদ্যুৎবিহীন ছিল। গত মাসে ঘটে যাওয়া এ ঘটনার পর যুদ্ধজাহাজটিকে টেনে ফিলিপাইনে নেওয়া হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমারের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

কমান্ডার ম্যাথিউ কোমার জানান, ২০২৬ সালের ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম চলাকালে ইউএসএস বেনফোল্ডের জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে জাহাজটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় জাহাজের কোনো নাবিক আহত বা ক্ষতিগ্রস্ত হননি।

বিদ্যুৎ সংযোগ না থাকায় বেনফোল্ডের নাবিকরা এয়ার কন্ডিশনিং, শৌচাগার, রান্নার সুবিধা ও পানীয় জলের সেবা থেকে বঞ্চিত হন। এ সময় বেনফোল্ডের সঙ্গে থাকা জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ক্রুজার ‘ইউএসএস রবার্ট স্মলস’ নাবিকদের খাবার সরবরাহ করে সহায়তা করে।

ঘটনাটির প্রকৃত কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মাঝসমুদ্রে বিকল মার্কিন যুদ্ধজাহাজ, টেনে নেওয়া হলো ফিলিপাইনে

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x