ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এনবিআরের আয়োজনে এটি দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সম্মেলনে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন এনবিআরের প্রথম সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) এএম নুরুল হক।

দায়িত্ব গ্রহণের পর এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম বৈঠক। এ কারণে সম্মেলনে রাজস্ব আদায় বৃদ্ধি, করের আওতা বাড়ানো, কর ফাঁকি বন্ধ এবং মাঠপর্যায়ে এনবিআরের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সূত্র: কালবেলা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x