ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টে অংশ নেবে ২১ ক্লাব

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শেরাটন ঢাকা বানানীর ১৪তম তলার এরিয়াল হলে সভাটি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ‘উল্লাস ২০২৬’ ক্রীড়া উৎসব। দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে এবারের আয়োজনে মোট ১৪টি ক্রীড়া ইভেন্ট রাখা হয়েছে।

ইভেন্টগুলো হলো—১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ৭-এ-সাইড ফুটবল, গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ২১টি ক্লাবের প্রায় ১ হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো—

১. অল কমিউনিটি ক্লাব লিমিটেড
২. গুলশান নর্থ ক্লাব লিমিটেড
৩. বাঘা ক্লাব
৪. আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড
৫. বানানী ক্লাব লিমিটেড
৬. ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড
৭. বারিধারা কসমোপলিটন ক্লাব
৮. কুর্মিটোলা গলফ ক্লাব
৯. বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড
১০. নারায়ণগঞ্জ ক্লাব
১১. ক্যাডেট কলেজ ক্লাব
১২. নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা)
১৩. ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড
১৪. নর্ডিক ক্লাব
১৫. ক্লাব শাহীন লিমিটেড
১৬. সেইন্টস ক্লাব লিমিটেড
১৭. ঢাকা বোট ক্লাব লিমিটেড
১৮. উত্তরা ক্লাব লিমিটেড
১৯. ঢাকা ক্লাব লিমিটেড
২০. কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব
২১. গুলশান ক্লাব লিমিটেড

এবারের স্পোর্টসফেস্টের আয়োজক ক্লাব গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির সদস্য ইফফাত আমবারিন (জয়া) এবং ভাইস চেয়ারম্যান আমীর আলী মোস্তফা।

এ ছাড়া ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডুও সভায় উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া ক্লাবগুলোর চিফ কো-অর্ডিনেটর ও অফিস কো-অর্ডিনেটরদের পাশাপাশি গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের কনভেনর ও কো-কনভেনররাও উপস্থিত ছিলেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার এবং ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২ সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী সব ক্লাব ও ক্রীড়াবিদদের সহযোগিতা, অঙ্গীকার ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অংশগ্রহণকারী সব ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, আয়োজনটি ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য আনন্দময়, প্রাণবন্ত এবং স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।

সূত্র: কালবেলা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টে অংশ নেবে ২১ ক্লাব

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x