আমি মোঃ রুবেল (২৭), উপজেলা হাসপাতাল রোডের একজন ব্যবসায়ী। গত ১৫ আগস্ট দিবাগত রাতে উপজেলা যুবদল নেতা ও হাজীরহাট বাজারের ব্যবসায়ী আলাউদ্দিনের ওপর কে বা কারা হামলা করে। ঘটনার সময় আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম।
হামলার সময় লোকজনের চিৎকার-চেঁচামেচি শুনে আমি এবং মনপুরা উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আপ্পান হাওলাদার আমার দোকানের সামনে এসে দাঁড়াই। ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না।
কিন্তু পরদিন ১৬ আগস্ট রাতে মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাউদ্দিন আমার ও আপ্পান হাওলাদারকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঘটনার সময় আমি ও আপ্পান হাওলাদার আমার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম—যার সত্যতা যাচাইয়ের জন্য ব্যবসা আশপাশের ব্যবসায়ীগণ ও উপস্থিত লোকজন রয়েছে। তাই প্রকৃত ঘটনা উদঘাটনে ব্যবসায়ীগন ও উপস্থিত ব্যক্তিবর্গের বক্তব্য পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
একই সঙ্গে হামলার প্রকৃত ঘটনা কী এবং আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে কোনো মিথ্যা ঘটনা সাজানো হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
অন্যথায়, পরিকল্পিতভাবে আমার সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়ে থাকলে, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আমি সংরক্ষণ করছি।
আমি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন