চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে মেসার্স ইউসুফ ট্রেডার্সকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) নেজামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস। এ সময় মেসার্স ইউসুফ ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদের বিষয়টি ধরা পড়ে।
পরে সার ব্যবস্থাপনা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি বিধিবিধান মেনে সার সংরক্ষণ ও বিক্রির জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে এবং অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন