ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

পিরোজপুরে ২০ হাজার অবৈধ রেনুপোনাসহ আটক ৩ জন।

পিরোজপুর সদর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর অধীনে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে প্রায় ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ তিনজনকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলা রবিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আল-আমীনের নেতৃত্বে এই অভিযান  পরিচালনা চালানো করা হয়।

অভিযানকালে ৭টি ড্রামে ভর্তি আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) অবৈধ রেণুপোনাসহ তিন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তী সময়ে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃত ৩ জনকে মৎস্য সুরক্ষা আইনে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকের বের গ্রামের ইমরান ও  ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামের মো. শাহবুদ্দিন পাটোয়ারী। 

অর্থদণ্ড আদায়ের পর উদ্ধার করা ২০ হাজার রেণুপোনা স্থানীয় বলেশ্বর নদীতে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার এসএম আল-আমীন জানান, মৎস্য সম্পদ রক্ষা ও দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

জনস্বার্থে পিরোজপুর সদর উপজেলায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পিরোজপুরে ২০ হাজার অবৈধ রেনুপোনাসহ আটক ৩ জন।

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x