ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির কোনো নথি কারা অধিদপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। এ ছাড়া পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে ৩ জন এখনো গ্রেপ্তার হয়নি।

মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছেন। বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ৯৮ হাজার বন্দি রয়েছে, যা কারাগারগুলোর মোট ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, নরসিংদী কারাগার থেকে ৯ জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ৩ জন এখনো পলাতক। একই কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির নথিও কারা অধিদপ্তরের কাছে নেই।

কারা মহাপরিদর্শক বলেন, কারাগারগুলোর ধারণক্ষমতা সীমিত হওয়ায় অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না। কিছু দুর্বলতার কারণে সাধারণ আসামিরা জঙ্গিদের সংস্পর্শে এসে থাকতে পারে। তবে তাদের আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে।

কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা মোবাইল ফোনে কথা বলছেন—এ বিষয়টি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, বর্তমানে এ ধরনের প্রবণতা কমে আসছে। তাদের অতিরিক্ত কোনো সুবিধাও দেওয়া হচ্ছে না।

সূত্র: ইনডিপেনডেন্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x