ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের এরফান আলীর ছেলে আসাদ আলী (১৯) এবং একই গ্রামের জাফর আলীর ছেলে জাবেদ আলী (২০)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসাদ ও জাবেদ মোটরসাইকেলযোগে কানসাট থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে শিবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুজনের মরদেহ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x