ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে ডিসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি আমির হামজার

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্ত সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেন, কুষ্টিয়ায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

মুফতি আমির হামজা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে গণঅধিকার পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আমরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করব।’

তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের জনগণের স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘অন্যথায় প্রশাসনের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা ব্যর্থতা দেখা গেলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

— মুফতি আমির হামজা, এমপি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে ডিসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি আমির হামজার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x