ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

​প্রবাসীদের অধিকার রক্ষা, ও জাল ভিসা বন্ধের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

সংগ্রহীত

​প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে প্রবাসীদের অধিকার আদায়, মাদকবিরোধী আন্দোলন জোরদার এবং জাল ভিসা প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লেবানন প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি, প্রত্যাশা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উক্ত সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবানন শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম জিহাদী। তিনি প্রবাসীদের জরুরি সমস্যা ও দাবিগুলো তুলে ধরে বলেন, বাংলাদেশে কঠোর চেকিং থাকা সত্ত্বেও কীভাবে লেবাননে মাদক প্রবেশ করছে—তা খতিয়ে দেখে বিমানবন্দর ও দূতাবাসের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি একটি সার্বক্ষণিক হটলাইন বা হোয়াটসঅ্যাপ অভিযোগ নম্বর চালুর অনুরোধ করেন, যেন প্রবাসীরা প্রতারণা ও জাল ভিসার অভিযোগ সরাসরি জানাতে পারেন।

​তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের এ পদকে ক্ষমতা নয় বরং ‘আমানত’ হিসেবে গ্রহণ করে প্রবাসীদের অবদানের মূল্যায়ন করতে হবে। সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলনের আহ্বান জানানো হয়। একই সাথে দেশের অর্থনীতিতে প্রবাসীদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিমানবন্দরে তাঁদের হয়রানি বন্ধ ও যথাযথ সম্মান নিশ্চিত করার জোর দাবি তোলেন তিনি।

​সবশেষে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রবাসীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

​প্রবাসীদের অধিকার রক্ষা, মাদক প্রতিরোধ ও জাল ভিসা বন্ধের দাবিতে প্রবাসী অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

​প্রবাসীদের অধিকার রক্ষা, ও জাল ভিসা বন্ধের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x