ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

মান্দায় ১,৮৪১টি প্রাচীন দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

মান্দায় ১ হাজার ৮৪১টি পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংস

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় দীর্ঘদিনের পুরাতন ও অপ্রয়োজনীয় ১ হাজার ৮৪১টি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে প্রসাদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে এসব দলিল ধ্বংস করা হয়।

প্রসাদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংরক্ষিত পুরাতন দলিলগুলোর মধ্যে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪১টি দলিল ধ্বংস করা হয়। এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

দলিল ধ্বংসের সময় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার ধীরাজ সাহাসহ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মূল দলিল যাতে ভুলবশত ধ্বংস না হয়, সেজন্য যথাযথভাবে যাচাই-বাছাই করেই এসব পুরাতন দলিল ধ্বংসের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মান্দায় ১,৮৪১টি প্রাচীন দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় দীর্ঘদিনের পুরাতন ও অপ্রয়োজনীয় ১ হাজার ৮৪১টি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে প্রসাদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে এসব দলিল ধ্বংস করা হয়।

প্রসাদপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংরক্ষিত পুরাতন দলিলগুলোর মধ্যে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪১টি দলিল ধ্বংস করা হয়। এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

দলিল ধ্বংসের সময় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার ধীরাজ সাহাসহ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মূল দলিল যাতে ভুলবশত ধ্বংস না হয়, সেজন্য যথাযথভাবে যাচাই-বাছাই করেই এসব পুরাতন দলিল ধ্বংসের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x