ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় আর নেই

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও দিনাজপুরের বিরলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

বাবু সতীশ চন্দ্র রায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। তারা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় আর নেই

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও দিনাজপুরের বিরলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

বাবু সতীশ চন্দ্র রায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। তারা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: কালবেলা

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x