ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতার পরকীয়া সম্পর্কের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর তাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্বে ছিলেন। ইনামুল ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি তিনি বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিনের সম্পর্কের অভিযোগ রয়েছে। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি বিষয়টি দুই পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার দুটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইনামুলের কর্মস্থল বোয়ালমারী মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জাগো নিউজকে বলেন, দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে তাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের কথা জানান। ইনামুল যেহেতু ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, সে ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেটিও জানতে চান তিনি।

রেজাউল করিম বলেন, বিষয়টি তার জানা নেই বলে তিনি ওই নারীর স্বামীকে জানিয়েছেন।

বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।

সূত্র: মোহনা টিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x