ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত রাজনীতিতে টিকবে না: নুর

আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করে যাওয়ার পর বিএনপিও যদি জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তাহলে দলটি রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে কি না—এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে নুর লেখেন, আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে গেছে। এখন বিএনপিও যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে দলটির রাজনীতি চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে কি না—এটাই প্রশ্ন। একই সঙ্গে জামায়াত-শিবিরের সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি জানতে চান, দলের সাধারণ কর্মীরা এই রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করতে পারছেন কি না।

পোস্টে জামায়াত-শিবিরের অতিউৎসাহী নেতাকর্মীদের সমালোচনা করে নুর বলেন, তারা যতই মাঠ সরগরম করার চেষ্টা করুক, বাস্তবতা হলো জামায়াত কখনোই দেশের মূলধারার বা মেইনস্ট্রিম রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে না।

দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ ও জামায়াতের ভবিষ্যৎ নিয়ে নুরের এই বক্তব্য বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।

সূত্র: টাইমস টুডে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত রাজনীতিতে টিকবে না: নুর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x